সংবাদ শিরোনাম ::
নির্বাচনে বড় ধরনের জঙ্গি হামলার শঙ্কা নেই: র‍্যাবের মহাপরিচালক এককভাবে সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান গাজীপুরে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী.. ফেনীতে যুবদল কর্মীর খামার থেকে অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা আজ রাত ৮টায় সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপির ভয় নয়, জনগণকে সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে বললেন প্রধান উপদেষ্টা ভোট কেনার অভিযোগে দুজন আটক, পরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৪ মির্জা আব্বাসের হাতে ধানের শীষ তুলে দিয়ে যা বললেন তারেক রহমান দিনদুপুরে মাত্র ৩৬ সেকেন্ডে এমপি প্রার্থীর মোটরসাইকেল চুরি

রাতভর মাকে পিটিয়ে হত্যার পর সকালে নাস্তা খেয়ে ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিলেন পালিত ছেলে

যশোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ২২২ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিহত মা, সুলতানা খালেদা খানম ও ঘাতক ছেলে,শেখ শামস। ছবি:সংগৃহীত

যশোরে রাতভর মাকে পিটিয়ে হত্যার পর সকালে নাস্তা খেয়ে ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিলেন পালিত ছেলে শেখ শামস (২৪)।

শনিবার (২৪ মে) বিকেলে শহরের মনিহার এলাকার ফলপট্টিতে এ ঘটনা ঘটে।

নিহত সুলতানা খালেদা খানম মৃত শেখ শাহজাহানের স্ত্রী। জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ঘটনাটি জানতে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঘাতক ছেলে শেখ শামসকে (২৪) আটক করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ৩ মাস বয়সে শামসকে দত্তক নিয়েছিলেন খালেদা। সেই ছেলের নামে ফলপট্টিতে প্রতিষ্ঠিত শামস মার্কেটের দ্বিতীয় তলার বাসায় শামসকে নিয়ে বসবাস করতেন। শনিবার সকালে মার্কেটের দোকানদাররা পানি না পাওয়ায় খালেদাকে ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে তারা ৯৯৯ নম্বরে কল দেন। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে দেখে খালেদার মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। এ সময় শেখ শামস ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদে মাকে পিটিয়ে হত্যা কথা স্বীকার করেন দত্তক ছেলে।

নিহতের ভাগ্নে এস এম মাহমুদুল কবীর জানান, শেখ শামস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়ই খালেদার ওপর নির্যাতন চালাতো। তবে এ বিষয়ে কখনও কাউকে কিছু বলেননি।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, খালেদাকে হত্যার পর শামস সকালে নাস্তা খেয়ে ঘরে ঘুমিয়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে, সে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাতভর মাকে পিটিয়ে হত্যার পর সকালে নাস্তা খেয়ে ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিলেন পালিত ছেলে

আপডেট সময় : ০৮:৫৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫