সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকটে স্বাধীনতা দিবসে থাকবে না আলোকসজ্জা: স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতা থেকে ওসমান হাদির হত্যাকারী ফয়সালসহ দুজন গ্রেপ্তার নারীর ক্ষমতায়নের ভিত্তি গড়েন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা বিদেশে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল ৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রত্যাহার রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা কাতারের পর জর্ডানেও মার্কিন রাডার ধ্বংস করল ইরান প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে আর হামলা চালাবে না ইরান জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রে খাতা দেখতে না দেওয়ায় মারধর, শিক্ষার্থী ইমনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,সিরাজগঞ্জ
  • আপডেট সময় : ০৮:২০:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিহত শিক্ষার্থী:ইমন হোসেন ছবি:সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের এনায়েতপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে খাতা দেখতে না দেওয়ায় ইমন হোসেন নামে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

রোববার (২৭ এপ্রিল) সকালে বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২৫ এপ্রিল) ভোরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ইমন হোসেন বেলকুচি উপজেলার খুকনী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ইমদাদুল মোল্লার ছেলে। ইমন খুকনী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

নিহত ইমনের বাবা ইমদাদুল মোল্লা জানান, গত ১৭ এপ্রিল এনায়েতপুর ইসলামী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে পাশে বসা কয়েক পরীক্ষার্থী ইমনের খাতা দেখে পরীক্ষা দিতে চাইলে ইমন তাতে রাজি হয়নি। এ ঘটনার জেরে ১৮ এপ্রিল বিকেলে দুই সহপাঠী ইমনকে ডেকে নিয়ে যায়। এরপর পাশের বেলকুচি উপজেলার দৌলতপুর নতুন পাড়ায় (আটারদাগ) নিয়ে গিয়ে কয়েকজন মিলে মারধর করে। এতে ইমনের বাঁ পাশের মাথার খুলি ভেঙে যায়।

তিনি আরও বলেন, আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বুধবার (২৩ এপ্রিল) তাকে বাড়িতে নিয়ে আসা হয়। শুক্রবার ভোরে আবারও তার অবস্থার অবনতি হলে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ইমন মারা যায়।

বেলকুচি থানার ওসি জাকারিয়া ইসলাম সময়ের সন্ধানে জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করলে গতকাল তার দাফন সম্পন্ন হয়। নিহত শিক্ষার্থী ইমনের স্বজনরা আজ সকালে থানায় মামলা করতে এসেছেন। মামলা শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রে খাতা দেখতে না দেওয়ায় মারধর, শিক্ষার্থী ইমনের মৃত্যু

আপডেট সময় : ০৮:২০:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫