ময়মনসিংহের ভালুকায় সেনাবাহিনীর হাতে ২ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ১১:৪৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ৪২৯ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ভালুকায় সেনাবাহিনীর টহল চলাকালীন সময়ে ২ মাদক কারবারিকে আটক করেছেন সেনাবাহিনী টহল দল। ছবি:সময়ের সন্ধানে
আল আমিন স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের ভালুকায় সেনাবাহিনীর টহল চলাকালীন সময়ে ২ মাদক কারবারিকে আটক করেছেন সেনাবাহিনী টহল দল। ৩১ অক্টোবর বৃহস্পতিবার রাতে উপজেলার ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া এলাকা হতে তাদের আটক করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার রাতে ভালুকায় আর্মি ক্যাম্পের নিয়মিত টহল পরিচালনার কালীন সময় ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া এলাকায় কিছু লোক সেনাবাহিনীর টহল গাড়ী দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদের অস্বাভাবিক আচরণ দেখে কমান্ডার মেজর মো. নোমান মুনসির সন্দেহ হলে টহল সদস্যদেরকে তাদের আটক করার জন্য নির্দেশ দেয়। টহল টিমের সদস্যরা মো. জামাল উদ্দিন (৫২) ও মো. রবিউল উদ্দিন (২৫) নামের দুইজনকে আটক করে। এসময় তাদের তল্লাশি করে দুই কেজি গাঁজা ও পাঁচ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে টহল রহত সেনা কমান্ডার ২ মাদক কারবারীকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে আইনি ব্যাবস্থা নেওয়ার জন্য হস্তান্তর করেন।
সেনাবাহিনীর কমান্ডার মেজর মো. নোমান মুনসি জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
























