ঝিনাইদহে আ.লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ১৬

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন।

শনিবার (২০ জুন) সকালে হরিণাকুণ্ডু উপজেলার ফলসী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৯ জুন) পুকুরের মাছ ধরা নিয়ে সন্দেহের জেরে স্থানীয় আওয়ামী লীগ নেতা রকিবুল ইসলামকে মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার রকিবুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের ছোট ভাই। ওই ঘটনার জেরে শনিবার সকালে বোয়ালিয়া গ্রামে বজলুর রহমান চেয়ারম্যান গ্রুপের লোকজনের সঙ্গে বিএনপি সমর্থিত মশিয়ার রহমানের (সাবেক ইউপি সদস্য) সমর্থকদের বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও তিনজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) অসিত কুমার রায়।

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহে আ.লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ১৬

আপডেট সময় : ০৭:৩৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬