স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবককে পুলিশে সোপর্দ

সময়ের সন্ধানে প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:২২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে মিজানুর রহমান (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিএনপির নেতাকর্মীরা। গাইবান্ধার সুন্দরগঞ্জে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবক এস এম মিজানুর রহমান উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে মিজানুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে একটি পোস্ট দেন। সেখানে মন্ত্রীকে নিয়ে তিনি কটূক্তি করেন।

পরে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। রাতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিজানুর রহমানকে আটক করে সুন্দরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

উপজেলার ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান মুকুল বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ায় তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।’

শুক্রবার (১২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ। এ বিষয়ে তিনি বলেন, ‘স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ওই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। অভিযুক্ত যুবক বর্তমানে থানা হেফাজতে আছেন। অভিযোগের বিষগে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবককে পুলিশে সোপর্দ

আপডেট সময় : ১২:২২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬