গৃহবধূর মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিবারের দাবি হত্যা

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে সারজিনা খাতুন (২৫) নামে  এক গৃহবধূ রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত সারজিনা উপজেলার সন্তোষপুর গ্রামের ফুলচানের স্ত্রী। 

রোববার (৭ জুন) এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের অভিযোগ, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; পরিকল্পিতভাবে সারজিনাকে হত্যা করা হয়েছে। ঘটনার খবর পেয়ে অভিযোগের ভিত্তিতে জীবননগর থানা পুলিশ রাত প্রায় ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আচার কিনতে গিয়ে আর ফেরা হলো না রোজার
পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, অভিযোগের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

গৃহবধূর মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিবারের দাবি হত্যা

আপডেট সময় : ০৮:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬