বরগুনায় ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৭:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
বরগুনার গৌরীচন্না থেকে নিখোঁজ ব্যবসায়ী শামীমের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বড় গৌরীচন্না খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্বজনরা জানান, রোববার (৭ জুন) রাত থেকে নিখোঁজ ছিলেন শামীম। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। আজ সকালে বাড়ির সামনে খালের পাশে রক্তের দাগ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খালে তল্লাশি চালিয়ে তার মস্তকবিহীন দেহ খুঁজে পাওয়া যায়।
বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশ, ডিবি এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নৃশংস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. আলীম জানান, ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম তদন্ত চালিয়ে যাচ্ছে।






















