সংবাদ শিরোনাম ::
নির্বাচনে বড় ধরনের জঙ্গি হামলার শঙ্কা নেই: র‍্যাবের মহাপরিচালক এককভাবে সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান গাজীপুরে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী.. ফেনীতে যুবদল কর্মীর খামার থেকে অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা আজ রাত ৮টায় সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপির ভয় নয়, জনগণকে সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে বললেন প্রধান উপদেষ্টা ভোট কেনার অভিযোগে দুজন আটক, পরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৪ মির্জা আব্বাসের হাতে ধানের শীষ তুলে দিয়ে যা বললেন তারেক রহমান দিনদুপুরে মাত্র ৩৬ সেকেন্ডে এমপি প্রার্থীর মোটরসাইকেল চুরি

পাইকগাছার কপোতাক্ষ নদ থেকে মরদেহ উদ্ধার

খুলনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

খুলনার পাইকগাছা উপজেলার আগড়ঘাটা বাজার-সংলগ্ন ফুলতলা খেয়া ঘাটে কপোতাক্ষ নদ থেকে ভাসমান অবস্থায় একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে স্থানীয়রা আগড়ঘাটা ফুলতলা খেয়া ঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রলারের গায়ে ভাসমান অবস্থায় লাশটি আটকে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

জানা গেছে অজ্ঞাত লাশটি পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের তোকিয়া গ্রামের মুনছুর গাজীর ছেলে রবিউল ইসলাম (৪৮) ওরফে সেদু। তিনি দীর্ঘদিন ধরে মিরগি রোগে আক্রান্ত ছিলেন।

গদাইপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান বলেন, গত ৬ জানুয়ারি রবিউল পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেটুয়া গ্রামে তার নানার বাড়ি থেকে ফেরার সময় পথিমধ্যে মাহমুদকাটি বালিয়া খেয়াঘাট পৌঁছে নদী পার হওয়ার সময় হঠাৎ মিরগি রোগে আক্রান্ত তিনি নৌকা থেকে নদীতে পড়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

পাইকগাছা নৌ-পুলিশ ফাঁড়ির এস আই রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। লাশের পরিবারের সদস্যরা এসে তার পরিচয় শনাক্ত করেছেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার দিন ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। রাত হয়ে যাওয়ায় প্রথম দিনের তল্লাশি কার্যক্রম স্থগিত করা হয়। বুধবার সকালে আবারও ডুবুরি দল নদে তল্লাশি চালায়। দুপুর পর্যন্ত তল্লাশি অব্যাহত থাকলেও কপোতাক্ষ নদের প্রবল স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

পাইকগাছার কপোতাক্ষ নদ থেকে মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:৫৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬