ধামরাইয়ে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

সময়ের সন্ধানে প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৭:৩৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৪৭ গ্রাম হেরোইনসহ মোঃ খোরশেদ আলম (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ধামরাই থানার (এস আই) এস এম কাউসার সুলতানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার খোরশেদ আলম নীলফামারী জেলার ডোমার থানার পূর্ব বড়াগাড়ী কৃষি কলেজ পাড়া এলাকার মৃত সরদ আলীর ছেলে। তিনি ধামরাই পৌরসভার কালিয়াগার এলাকার হিজরা সারুর বাসার ভাড়াটিয়া।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) এস এম কাউসার সুলতান জানান, আজ বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় মুন্নু হাইওয়ে রেস্টুরেন্টের সামনে থেকে খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, বিশেষ অভিযানে হেরোইনসহ খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে ধামরাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

ধামরাইয়ে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬