ট্রলিচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ২ যুবক নিহত

সময়ের সন্ধানে প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:২৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে ট্রলিচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (৩ জানুয়ারি) উপজেলার নাজিরপুর আঞ্চলিক সড়কের জোলারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আফছার আলী ও হায়দার আলী। তাদের বাড়ি গুরুদাসপুর উপজেলার বীরবাজার গ্রামে বলে জানায় পুলিশ।

এলাকাবাসী জানান, সকালে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর আঞ্চলিক সড়কের জোলারকান্দি এলাকায় ইটবাহী পাওয়ার ট্রলিচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই আফছার আলী নামে একজন নিহত হন। এ সময় আহত পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পথে হায়দার আলী নামে আরও একজনের মৃত্যু হয়।

নুরুদ্দিন আহাম্মেদ অপুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
এদেশে আর আমি-ডামি নির্বাচন হবে না: সেলিমুজ্জামান সেলিম
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইটবাহী পাওয়ার ট্রলিটি আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

ট্রলিচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ২ যুবক নিহত

আপডেট সময় : ০৬:২৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬