সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানবন্ধনে হামলা
সময়ের সন্ধানে ডেস্ক:
- আপডেট সময় : ০৬:৪০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি:সংগৃহীত
রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। এসময় মানবন্ধনে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ ঘটনায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার এসব ঘটনা ঘটে। এতে বর্তমানেও ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদাবাজির বিরুদ্ধে তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। ওই সময় হঠাৎ একদল দুর্বৃত্ত অতর্কিত তাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন বলেও জানা গেছে।
এদিকে হামলার খবরে পুলিশ সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। তারা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।



























