বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে শিক্ষার্থীর মৃত্যু
- আপডেট সময় : ০৬:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ১২২ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি:সংগৃহীত
বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার ঢাকা কো-অপারেটিভ হাউজিং সোসাইটির একটি বাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত মাইশা (১২) ভোলা জেলার সদরের মাইনুদিনের মেয়ে। পরীক্ষা শেষে তিনি খালার সঙ্গে সোমবার ভোলা থেকে আশুলিয়ায় নানা মান্নানের বাসায় বেড়াতে এসেছিলেন।
পুলিশ জানায়, দুদিন আগে খালার সঙ্গে আশুলিয়ায় গ্যাস বেলুন বিক্রেতা নানার বাসায় বেড়াতে আসেন মাইশা। দুপুরে বাসার সামনে বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা মাইশা ঘটনাস্থলেই মারা যান।
আবাসিক হোটেলে কাবিননামাসহ নারীর মরদেহ উদ্ধার, লাপাত্তা ‘স্বামী’
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রুবেল হাওলাদার গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





















