আ.লীগের চার নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:৫২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি: সংগৃহীত
জামালপুরে যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল দুজন, সদর থানা পুলিশের অপর একটি দল আরও দুজনকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর) দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের সূত্রে জানা গেছে, জামালপুর জেলা যুবলীগের দপ্তর সম্পাদক সবুজ আহমেদ এবং মেলান্দহ পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলীকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল জামালপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। সদর থানা পুলিশের অপর একটি দল সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন শাহীন ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলমকে ঘোড়াধাপ ইউনিয়নের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
যাত্রীবেশে মা-মেয়ে নিয়ে যাচ্ছিলেন গাঁজা, অতঃপর…
জামালপুর সদর থানার ওসি ( তদন্ত) এস এম নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ মোতাবেক যুবলীগ ও আওয়ামী লীগের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।





















