পাবনায় মদপানে ২ যুবকের মৃত্যু
- আপডেট সময় : ০৮:১৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ১১২ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি:সংগৃহীত
পাবনায় মদপানে সুমন সরকার (৩৫) এবং মামুন হোসেন (৩২) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে দিকে এ ঘটনা ঘটে। তবে উভয় পরিবার থেকে তাদের মৃত্যুর বিষয় নিয়ে কোনো তথ্য দিতে বা কথা বলতে রাজি হয়নি। ঘটনার পর থানায় অভিযোগও করেনি পরিবারের সদস্যরা।
মৃতরা হলেন, পাবনা শহরের গোপালপুর মহল্লার সঞ্চিত সরকারের ছেলে সুমন সরকার এবং রাধানগর মক্তব এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুন হোসেন (৩২)। তারা দুইজনই স্থানীয় একটি ব্যান্ড সাউন্ড প্রতিষ্ঠানের সদস্য। একইসঙ্গে বাদ্যযন্ত্র শিল্পি হিসেবে পরিচিত।
৩২ ঘণ্টা পর উদ্ধার হওয়া সাজিদের মৃত্যু, যা বললেন তার বাবা
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, হাসপাতালের নথিপত্র অনুযায়ী তাদের মৃত্যুর কারণ মদ্যপান উল্লেখ করা হয়েছে। কোথা থেকে, কীভাবে, কি মদ খেয়ে মারা গেল এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
ওসি আরও জানান, একজনের মরদেহ সনাতনী হওয়ার কারণে সৎকার করেছেন পরিবারের সদস্যরা। আর অপরজনের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখনো মৃত্যুর বিষয়ে কোনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করেনি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাবনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স সুখি খাতুন জানান, মৃত্যুর পূর্বে তাদের একজনকে রাত ১২টা এবং অপরজনকে রাত ৩টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। একজন হাসপাতালে মারা গেলে তাকে তার স্বজনরা নিয়ে চলে যান। আরেকজনকে রাজশাহী নেওয়ার পথে মারা গেছেন।





















