সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিহত

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১৯:১১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিহত।চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. এমরান চৌধুরী (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফ নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের চারিয়া বুড়িপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এমরান চৌধুরী মির্জাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ চারিয়া সিকদার পাড়ার বাদশার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত একটার দিকে এমরান চৌধুরী ও একই বাড়ির মুছার ছেলে আরিফ বুড়িপুকুর পাড় এলাকা থেকে মোটরসাইকেলযোগে নিজবাড়ি চারিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাঠবোঝাই চাঁদের গাড়ি তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক এমরান চৌধুরীকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত আরিফ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন সড়ক দুর্ঘটনায় একজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিহত

আপডেট সময় : ০৬:১৯:১১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫