ঢাকায় ওয়ার্কশপ কর্মীকে ছুরিকাঘাত, নগদ টাকাসহ মোবাইল ছিনতাই
- আপডেট সময় : ০৬:৩০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীর বধুয়া কমিউনিটি সেন্টারের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাকির হোসেন (৪৬) নামে এক ওয়ার্কশপ কর্মচারী গুরুতর আহত হয়েছেন। নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা হয়। গুরুতর আহত অবস্থায় মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে তাকে।
আহত জাকির হোসেন ফরিদপুর সদরের ফতেহপুর গ্রামের মৃত আক্কাস মোল্লার ছেলে। বর্তমানে সায়েদাবাদ জনপথের মোড়ে ভাড়া থাকেন তিনি।
ভোলার ২ ছাত্রলীগ নেতা ঢাকায় ধরা
জাকিরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. মোক্তার বলেন, আহত জাকির একটি ওয়ার্কশপে কর্মচারী হিসেব কাজ করেন। আজ সকালের দিকে ওয়ার্কশপের মালপত্র কেনার জন্য যাত্রাবাড়ী বধুয়া কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা ডান পায়ের রানে ও পিঠে ধারালে ছুরি দিয়ে আঘাত করে জাকিরকে আহত করে তার কাছে থাকা নগদ বিশ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে আজ ভোরের দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আজ সকালের দিকে রক্তাক্ত জখম অবস্থায় জাকিরকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।




























