ফটিকছড়িতে আওয়ামী লীগের ঝটিকা মশাল মিছিল, আটক ২

চট্টগ্রাম প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মশাল মিছিল করেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ নভেম্বর) রাতে উপজেলার নানুপুর এলাকায় অনুষ্ঠিত এই মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ভাইরাল হওয়ার পর, রাতেই অভিযান চালিয়ে মো. এরশাদ ও হ্নদয় নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নেতাকর্মীরা নানুপুরের লায়লা কবির কলেজ গেট থেকে মিছিলটি শুরু করে বিনাজুরী গ্রিন টাওয়ার এলাকায় গিয়ে শেষ হয়। কয়েক মিনিট মিছিল করে দ্রুত স্থান পরিবর্তন করে তারা। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন এবং পুলিশের সমালোচনা করে নানা মন্তব্য করেন।

ভিডিওতে দেখা যায়, ২০-২৫ জন নেতাকর্মী মশাল হাতে মিছিলে অংশ নেন। এদের মধ্যে কয়েকজন হেলমেট পরিহিত ছিলেন, আর কয়েকজন কাপড় দিয়ে মুখ ঢেকে রাখেন।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ভিডিও ফুটেজ দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এরই মধ্যে মো. এরশাদ ও হ্নদয় নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে আওয়ামী লীগের ঝটিকা মশাল মিছিল, আটক ২

আপডেট সময় : ০৬:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫