সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দুপুর ২টা ২ মিনিটে আগুন লাগে। নিয়ন্ত্রণে আসে সোয়া ২টার দিকে।

সচিবালয়ে আগুন
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, সচিবালয়ের নতুন ১নং ২০ তলা ভবনের ৯ তলায় ভবনের বাইরের এগজস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছিল। দুপুর ২টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১ম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ২টা ২ মিনিটে। পরে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ইউনিটগুলোর কাজ করার প্রয়োজন হয়নি। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ২টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় : ০৭:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫