মসজিদে ঢুকে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৮

মুন্সিগঞ্জ প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:২১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে মসজিদে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দেওলভোগ দয়হাটা বায়তুল আমান জামে মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে।

বগুড়ায় বার নির্বাচনে বিএনপি প্যানেলের জয়জয়কার
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার মাগরিবের নামাজের পর একটি জানাজায় অংশ নিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ মোমিন আলী দয়হাটা এলাকায় যান।

জানাজার নামাজের আগে মসজিদে মাগরিবের নামাজ আদায়ের সময় ২০-৩০ জন তার পথরোধ করে। পরে মীর সরফত আলী সপু ও মমীন আলী মোটরসাইকেলে করে মসজিদে পৌঁছালে সেখানেও তার কর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। হামলায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে মীর সরফত আলী সপু বলেন, আমি নামাজরত ছিলাম। হঠাৎই খবর পাই বিএনপির কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। কর্মীরা দৌড়ে মসজিদে ঢুকলেও সন্ত্রাসীরা মসজিদের ভেতরে ঢুকে অস্ত্রের মুখে অতর্কিত হামলা চালায়।

তিনি বলেন, প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। আমি সব সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, ঘটনায় জড়িত একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মসজিদে ঢুকে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৮

আপডেট সময় : ০৬:২১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫