বিদ্যুতের খুঁটিতে সিএনজির ধাক্কা, প্রাণ গেল স্কুলছাত্রের 

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা লেগে এক স্কুলছাত্র নিহত ও তিন জন আহত হয়েছে। 

বুধবার রাত ১২টার সময় শান্তিগঞ্জ উপজেলার গাগলি গ্রামের কাছে এই ঘটনা ঘটে।

নিহতের নাম সৌরভ মিয়া (১৪), সে জেলার জামলাগঞ্জ উপজেলার কলকতখাঁ গ্রামের আমির হোসেনের ছেলে ও ভীমখালী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

আহতরা হলেন- সৌরভের বড় ভাই রায়হান মিয়া (১৭) ও একই গ্রামের জুলহাস মিয়ার ছেলে রাহি মিয়া (১৭) ও রফিক মিয়ার ছেলে কয়েছ মিয়া (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাবা আমির হোসেনকে প্রবাসে পাঠাতে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে পৌঁছে দিয়ে সিএনজি চালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন সৌরভ ও তার বড় ভাইসহ তিনজন। পথে শান্তিগঞ্জ উপজেলার গাগলী গ্রামের কাছে সিএনজি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে সিএনজির ধাক্কা লাগে। এতে সিএনজির ভেতরে থাকা সৌরভসহ তিন জন গুরুতর আহত হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সৌরভ মিয়াকে মৃত ঘোষণা করেন এবং আহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ আলী জানান, সৌরভ মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ।

নিউজটি শেয়ার করুন

বিদ্যুতের খুঁটিতে সিএনজির ধাক্কা, প্রাণ গেল স্কুলছাত্রের 

আপডেট সময় : ০৫:০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫