দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

সময়ের সন্ধানে প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:২২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে। মোট ৮০টি সংস্থাকে এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইসি জানায়, আগামী ২৫ নভেম্বর মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই আয়োজনে ৮০টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসি জানায়, নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে তাদের মতামত ও পরামর্শ জানতেই মূলত ইসির এই উদ্যোগ। পর্যবেক্ষকদের কাছ থেকে পাওয়া সুপারিশগুলো কমিশন আমলে নিয়ে সুষ্ঠু নির্বাচনের রূপরেখা তৈরিতে কাজ করবে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

আপডেট সময় : ০৮:২২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫