রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০৮:১৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি:সংগৃহীত
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেন এবং এ সম্পর্ককে আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
ভুটানের প্রধানমন্ত্রী আলোচনায় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশের জনগণের প্রতি ভুটানের জনগণের গভীর বন্ধুত্বের বার্তা পৌঁছে দেন।
অন্যদিকে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুই দেশের মধ্যে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ ব্যক্ত করেন।
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিডা চেয়ারম্যানের সাক্ষাৎ
এ সময় ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি এবং ভুটানের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে স্মারক ছবি তোলেন এবং অতিথি বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে, শনিবার (২২ নভেম্বর) সকালে রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।





















