রাজশাহীর পদ্মার চরে দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিদেশী পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-৫

রাজশাহী প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৭:১৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান পরিচালনা করে দেশি ও বিদেশী অস্ত্র করেছে র‌্যাব। অপর এক অভিযানে মহানগরীর দাশপুকুর এলাকায় গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ ০৬ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৫।

গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখ রাজশাহীর বাঘাতে পদ্মার প্রত্যন্ত চরাঞ্চলে চরের ভূমি-বাথান দখল, বালু মহলকে কেন্দ্র করে আলোচিত মনতাজ ও কাকন বাহিনীর মধ্যে মধ্যে সংঘর্ষ ও দীর্ঘ সময় ধরে গোলা-গুলি হয়। ওই ঘঁনায় ঘটনাস্থলেই এক জন এবং অপর একজন হাসপাতালে মারা যায়। পরবর্তী সময় নদীতে ০১ জনের লাশ পাওয়া যায়।

রবিবার সকালে র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যমতে জেলার বাঘা থানাধীন পদ্মার তীরবর্তী চরাঞ্চলে দুই বাহিনী এবং অন্যান্য ডাকাতদের মাঝে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র থাকার সন্ধান পাওয়া যায়। তারপর থেকে ওই এলাকায় গোয়েন্দা ততপরতা বৃদ্ধি করা হয়। যার পরিপেক্ষিতে গতকাল গভির রাতে বাঘার পদ্মার চরে অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী পিস্তল, ০১ টি পাইপগান ও ০১ টি শুটারগান উদ্ধার করে র‌্যাব। গত ০৯ নভেম্বর পুলিশের সাথে ‘অপারেশন ফার্স্ট লাইট’ পরিচালনা করেও কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পাওয়া জব্দ করা হয়েছিল। উদ্ধারকৃত অস্ত্র বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে গত ২২ নভেম্বর রাতে র‌্যাব-৫, সদর জানতে পারে যে, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন দাসপুকুর এলাকায় ব্যাপক হারে মাদকের কেনা বেচা বৃদ্ধি খবর পাই র‌্যাব। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল উক্ত স্থানটি নিবিড় ভাবে পর্যবেক্ষনে করে। গোয়েন্দা সূত্রমতে শনিবার রাতে অভিযান পরিচালনা করে ০৬ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। আটককৃত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

রাজশাহীর পদ্মার চরে দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিদেশী পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-৫

আপডেট সময় : ০৭:১৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫