কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মোটরসাইকেল চালকের মৃত্যু

কুয়াকাটা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হ্রদয় হাওলাদার (২৪) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ১০ নম্বর বালিয়াতলী ইউনিয়নের মধুপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হ্রদয় ওই এলাকার দুলাল হাওলাদারের ছেলে।

জেল থেকে বেরিয়ে রেলের জমিতে আ. লীগ নেতার মার্কেট নির্মাণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে হ্রদয় গাছের ডাল কাটছিলেন। অসাবধানতাবশত কাটা ডালটি পাশের বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়। মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ওপরেই অচেতন হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা রশি ব্যবহার করে তাকে নিচে নামিয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মোটরসাইকেল চালকের মৃত্যু

আপডেট সময় : ০৮:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫