সংবাদ শিরোনাম ::
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ ভারতে কতদিন থাকতে চান তা একান্তই শেখ হাসিনার সিদ্ধান্ত: জয়শঙ্কর খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান জামায়াত নেতাকে কোপালো নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী প্রশান্ত মহাসাগরের রহস্যময় গর্ত নিয়ে যা জানা গেলো  ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আ.লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু: তারেক রহমান ছিনতাইকারীর ছুরিকাঘাতে সরকারি চাকরিজীবী নিহত বাংলাদেশ সীমান্ত থেকে ছাগল চুরি করে নিয়ে গেল বিএসএফ বাংলাদেশ ও চীনকে সঙ্গে নিয়ে শক্তিশালী জোটের পরিকল্পনা পাকিস্তানের ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সংসদে ঢুকে পড়া গাধার ভিডিও, যা জানা গেল

দিনাজপুরে অটোরিকশায় মিনিবাসের ধাক্কা, এক পরিবারের ৪ জন নিহত

দিনাজপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি : সংগৃহীত

দিনাজপুর দশমাইল মহাসড়কে মিনিবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টায় নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের কুতইড় মাঝাপাড়া গ্রামের ইয়াকুবের স্ত্রী মর্জিনা, আমিনুল ইসলামের স্ত্রী তানজিমা, আনোয়ার হোসেনের স্ত্রী সুমী আক্তার ও আবদুস সালামের স্ত্রী সাদিয়া। নিহতরা সবাই একে অপরের জা।

জানা গেছে, এ ঘটনায় অটোরিকশাচালক ও এক শিশু দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷

জেল থেকে বেরিয়ে রেলের জমিতে আ. লীগ নেতার মার্কেট নির্মাণ
দিনাজপুর দশমাইল হাইওয়ে থানা পুলিশের এসআই রেজাউল করিম জানান, তারা সবাই একটি অটোরিকশায় করে কাহারোল উপজেলার কান্তজীউ মন্দিরে রাস মেলা দেখতে যাচ্ছিলো। পথে দিনাজপুর দশমাইল মহাসড়কের নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে দিনাজপুরগামী নাসিব পরিবহনের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন ও দিনাজপুর মেডিকেল হাসপাতালে নেওয়ার পর একজন নারী নিহত হয়।

তিনি আরও জানান, এ ঘটনার পর দিনাজপুর দশমাইল মহাসড়কের দুইপাশে শত শত যানবাহন আটকা পড়েছে। স্থানীয়রা ঘটনাস্থলে ব্যারিকেট দিয়ে রেখেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিনাজপুরে অটোরিকশায় মিনিবাসের ধাক্কা, এক পরিবারের ৪ জন নিহত

আপডেট সময় : ০৭:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫