সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
ভূমিকম্পে আহতদের দেখতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা
সময়ের সন্ধানে ডেস্ক:
- আপডেট সময় : ০৬:২২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
রাজধানীতে ভূমিকম্পের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আহতদের আসেন তিনি।
এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে আহতদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নরসিংদীতে নিহত শিশু এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম।
এ দিকে সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকা মেডিকেল এখন পর্যন্ত ৩৯ জন আহত এবং দুইজন ভর্তি এবং এক শিশু নিহত হয়েছে।


























