সংবাদ শিরোনাম ::
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ ভারতে কতদিন থাকতে চান তা একান্তই শেখ হাসিনার সিদ্ধান্ত: জয়শঙ্কর খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান জামায়াত নেতাকে কোপালো নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী প্রশান্ত মহাসাগরের রহস্যময় গর্ত নিয়ে যা জানা গেলো  ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আ.লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু: তারেক রহমান ছিনতাইকারীর ছুরিকাঘাতে সরকারি চাকরিজীবী নিহত বাংলাদেশ সীমান্ত থেকে ছাগল চুরি করে নিয়ে গেল বিএসএফ বাংলাদেশ ও চীনকে সঙ্গে নিয়ে শক্তিশালী জোটের পরিকল্পনা পাকিস্তানের ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সংসদে ঢুকে পড়া গাধার ভিডিও, যা জানা গেল

অপারেশন থিয়েটারে মা, জানেন না ভূমিকম্পে ছেলে মারা গেছে

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

অপারেশন থিয়েটারে চলছে মায়ের অস্ত্রোপচার। এদিকে ভূমিকম্পে ছেলে রাফি নিহত, তার মরদেহ পড়ে আছে হাসপাতালের বেডে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে এমনই ঘটনা ঘটেছে রাজধানীর বংশালের কসাইটুলিতে।

জানা যায়, ভূমিকম্প ও ছেলের খবর শোনার পর থেকেই শরীরের যন্ত্রণা থাকা সত্ত্বেও আহত মা ছেলের কথা ভুলতে পারছেন না। বারবার জিজ্ঞেস করছেন, আমার রাফি কেমন আছে?

এদিকে এখন পর্যন্ত তাকে জানানো হয়নি যে তার ছেলে আর কখনো পৃথিবীর আলো দেখবে না।

রাফির গ্রামের বাড়ি বগুড়ায়। তারা দুই ভাই-বোন। বাবা চাকরি করেন দিনাজপুরে। হলে সিট পেলেও ঢাকায় মা এবং বোনের সঙ্গে বাসাতেই থাকতেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি।

তার সহপাঠী অপু জানান, আজ সকালে মায়ের সঙ্গে মাংস কিনতে বাজারে গিয়েছিলেন রাফি। বংশালের কসাইটুলিতে নয়নের মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন তারা। হঠাৎ ভূমিকম্প শুরু হয়। তীব্র ঝাঁকুনিতে দোকানের ভবনের রেলিং ভেঙে পড়ে তাদের ওপর।

আশপাশের লোকজন দৌড়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা জানান, রাফি মারা গেছেন। ভিডিও ফুটেজ এবং ছবিতে দেখা গেছে, রাফির মাথার সামনের অংশ এবং মুখমণ্ডল থেঁতলে গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাফির মাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

অপু জানান, রাফির মৃত্যুর খবর তার মাকে জানানো হয়নি। তিনি নিজেই গুরুতর আহত। যদিও আশঙ্কাজনক নয়, তবে প্রচণ্ড ট্রমার মধ্যে আছেন।

এদিকে মর্মান্তিক এই খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছে রাফির একমাত্র বোন। ভাইয়ের লাশ আর মায়ের যন্ত্রণা শোকের পাথর হয়ে চাপ দিয়ে ধরেছে।

সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়। এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ভবন হেলে পড়াসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প।

শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকায় ৩ জন, নারায়ণগঞ্জে ১ জন এবং নরসিংদীতে ২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে বহু মানুষ আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

অপারেশন থিয়েটারে মা, জানেন না ভূমিকম্পে ছেলে মারা গেছে

আপডেট সময় : ০৬:০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫