ডিজে লাইট–গানের তালে দুই মহল্লার সংঘর্ষ

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর ও মালশাপাড়া মহল্লার বাসিন্দাদের মধ্যে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজিয়ে ও ডিজে লাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত দুই মহল্লার সীমান্তবর্তী কাটাওয়াবদা মোড়ে এ সংঘর্ষ চলে। এ সময় উভয় পক্ষের লোকজন ডিজে লাইট জ্বালিয়ে ও উচ্চস্বরে গান বাজিয়ে একে অন্যের ওপর চড়াও হয়। এতে অন্তত কয়েকজন আহত হন।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেছুর রহমান গণমাধ্যমকে বলেন, ঘটনার সূত্রপাত গত মাসে ফুটবল খেলাকে কেন্দ্র করে। হোসেনপুর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই খেলায় দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে গত ১৪ নভেম্বর ক্রসবার বাঁধ এলাকার একটি চা-স্টলে চা পান করা নিয়ে হোসেনপুরের সুমন হোসেন ও মালশাপাড়ার মুছা আহম্মদের মধ্যে কথা–কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ
ওসি আরও বলেন, এরপর থেকেই দুই মহল্লার মধ্যে উত্তেজনা চলছিল। তার ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে সাউন্ড বক্স ও সার্চলাইট জ্বালিয়ে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত নজরদারি চলছে।

নিউজটি শেয়ার করুন

ডিজে লাইট–গানের তালে দুই মহল্লার সংঘর্ষ

আপডেট সময় : ০৪:১৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫