নারীর ‘ঘুষি’ খেয়ে অস্ত্র ফেলে পালাল ৩ ছিনতাইকারী

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

মাগুরায় অস্ত্র ঠেকিয়ে এক নারী এনজিও কর্মীর সোনার চেইন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে এলাকার লোকজন এগিয়ে এলে তিন ছিনতাইকারী অস্ত্র ফেলে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্র্যাক টিকারবিলা শাখার ওই নারী কর্মী মোটরসাইকেলে লাঙ্গলবাঁধ বাজার থেকে আমলসার যাচ্ছিলেন। পথিমধ্যে কোদলা এলাকায় তিন ছিনতাইকারী তার গতিরোধ করে গলার চেইন ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ভুক্তভোগী নারী বলেন, নির্জন রাস্তায় আমাকে একা পেয়ে তিনজন ছিনতাইকারী টাকার ব্যাগ ও স্বর্ণালংকার নিতে চেয়েছিল। আত্মরক্ষার জন্য আমি একজনকে ঘুষি মারি। ধস্তাধস্তির সময় একজনের হাত থেকে পিস্তলটি রাস্তার পাশে ছিটকে পড়ে। আমার চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করেন।

চলন্ত গাড়িতে মৌমাছির ঝাঁকের হানা, অতঃপর…
তিনি আরও বলেন, ছিনতাইকারীরা আমার গলার সোনার চেইন এবং ১৫–১৬ হাজার টাকা থাকা ব্যাগটি নিয়ে গেছে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ছিনতাইকারীদের ফেলে যাওয়া অস্ত্রটি জব্দ করে পুলিশ।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী গণমাধ্যমকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অস্ত্রটি জব্দ করেছে। তবে অস্ত্রটি আসল নাকি নকল এ ব্যাপারে পরীক্ষা চলছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার জন্য অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

নারীর ‘ঘুষি’ খেয়ে অস্ত্র ফেলে পালাল ৩ ছিনতাইকারী

আপডেট সময় : ০৭:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫