গ্রামীণ ব্যাংকের আরও একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

ধামরাই প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখার কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

বুধবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাজারের একটি দোতলা ভবনের দোতলায় ব্যাংকটির কার্যক্রম পরিচালনা করা হয়।

এ ঘটনার সিসিটিভি ফুটেজেও পেট্রোল বোমা নিক্ষেপ ও আগুনের দৃশ্য দেখা যায়।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলযোগে দুজন দুর্বৃত্ত এসে গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। সেটি দেয়ালে লেগে ভেঙে পাশের একটি টিনশেড কক্ষের চালের ওপরে পড়ে আগুন লেগে যায়। ঘটনাটি দেখতে পেয়ে নৈশপ্রহরী চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

বাজারের নৈশপ্রহরী মো. সেলিম মিয়া জানান, ভোরের দিকে বিকট শব্দ পেয়ে ব্যাংকের দিকে আগুন দেখতে পান। পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করলে সবাই আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ধামরাই থানায় গ্রামীণ ব্যাংকের ছয়টি শাখা রয়েছে, এরমধ্যে পাঁচটি ভাড়া বাসায়। সেগুলো নিরাপত্তায় স্থানীয় চৌকিদার রাখা হয়েছে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে তদারকি রয়েছে।

তিনি আরও বলেন, আজকে ভোর সাড়ে ৪টার দিকে সুয়াপুর বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

গ্রামীণ ব্যাংকের আরও একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

আপডেট সময় : ০৪:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫