গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ; ৩ পুলিশ কনস্টেবল আহত
- আপডেট সময় : ০৪:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ করেছে দুষ্কৃতিকারীরা। ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন ৩ পুলিশ সদস্য।
সোমবার (১৭ নভেম্বর) রাত সোয়া দশটার দিকে এ ককটেল হামলার ঘটনা ঘটে।
এর আগে রাত ৯ টার দিকে কোটালীপাড়া উপজেলা পরিষদের ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, রাত দশটার দিকে থানার পিছন দিক থেকে থানা ভবনকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে দুষ্কৃতিকারীরা। ককটেলটি একটি রুমে বিস্ফোরিত হয়।
কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর
এতে পুলিশ কনস্টেবল আইরিন নাহার (৩১), আরিফ হোসেন (৩৩) ও নজরুল ইসলাম (৫২) আহত হয়। তাদেরকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়াও কোটালীপাড়া উপজেলা কমপ্লেক্স ভবনের ছাদে রাত ৯ টার দিকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস জানান, স্প্লিন্টারের আঘাত নিয়ে তিন পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।



























