গভীর রাতে দাঁড়িয়ে থাকা ট্রাকে হঠাৎ আগুন

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৪৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

রাজধানীতে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে আড়াইটার দিকে রামপুরার ত্রিমোহিনী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সড়কের পাশে একটি এলপি গ্যাসের গুদামের পাশে ট্রাকটি দাঁড় করিয়ে রাখা ছিল। হঠাৎ দুর্বৃত্তরা ট্রাকটির সামনের অংশে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে রামপুরা থানা পুলিশ।

হঠাৎ চেকপোস্টে সাইফুরকে তল্লাশি, অতঃপর…
তবে কে বা কারা ট্রাকটিতে আগুন দিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

এদিকে, আগুন লাগার পর কিছু সময়ের জন্য সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ ছিল। পরে আগুন নেভানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

গভীর রাতে দাঁড়িয়ে থাকা ট্রাকে হঠাৎ আগুন

আপডেট সময় : ০৪:৪৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫