সংবাদ শিরোনাম ::
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ ভারতে কতদিন থাকতে চান তা একান্তই শেখ হাসিনার সিদ্ধান্ত: জয়শঙ্কর খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান জামায়াত নেতাকে কোপালো নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী প্রশান্ত মহাসাগরের রহস্যময় গর্ত নিয়ে যা জানা গেলো  ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আ.লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু: তারেক রহমান ছিনতাইকারীর ছুরিকাঘাতে সরকারি চাকরিজীবী নিহত বাংলাদেশ সীমান্ত থেকে ছাগল চুরি করে নিয়ে গেল বিএসএফ বাংলাদেশ ও চীনকে সঙ্গে নিয়ে শক্তিশালী জোটের পরিকল্পনা পাকিস্তানের ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সংসদে ঢুকে পড়া গাধার ভিডিও, যা জানা গেল

পাকিস্তানে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৭

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:১৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

পাকিস্তানের সিন্ধু প্রদেশের হায়দরাবাদের লতিফাবাদ এলাকায় একটি অবৈধ আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে এই বিস্ফোরণের পর সৃষ্ট অগ্নিকাণ্ডে গুরুতর আহত অবস্থায় আরও ছয়জন চিকিৎসাধীন রয়েছেন। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের।

বিস্ফোরণের পরপরই ভবনের একটি অংশ ভেঙে পড়ে এবং আগুন ধরে যায়। লতিফাবাদ সহকারী কমিশনার সাউদ লুন্দ প্রথমে দুজনের মৃত্যুর খবর জানালেও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে একে একে আরও মরদেহ উদ্ধার করায় নিহতের সংখ্যা সাতজনে পৌঁছেছে।

এবার পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত ১২
হায়দরাবাদের মেয়র কাশিফ আলী শোরো ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের সংখ্যা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, অবৈধ কারখানাগুলোর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

সহকারী কমিশনার সাউদ লুন্দ জানান, ওই বাড়িতে লাইসেন্স ছাড়া অবৈধভাবে আতশবাজি তৈরি করা হচ্ছিল। যে কক্ষে আতশবাজি বানানো হচ্ছিল, বিস্ফোরণে সেই ঘরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পুরো ঘরটি এবং সীমানা প্রাচীর ধসে পড়েছে। ভেতরে বেশ কয়েকজন শিশুসহ শ্রমিকরা কাজ করছিল বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পরপরই সেই ঘরসহ পাশের অন্যান্য অংশেও আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দল এখনো আগুন নেভানোর কাজ করছে।

সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ কারখানায় বিস্ফোরণের ঘটনায় বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। তার মুখপাত্র জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কারখানার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও অডিট করার নির্দেশ দিয়েছেন এবং বিস্ফোরণের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের আগস্টে করাচির সাদ্দারে একটি আতশবাজির গুদামে একই ধরনের বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৭

আপডেট সময় : ০৪:১৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫