ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি
- আপডেট সময় : ১০:০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
ঢাকার বায়ুদূষণ বেড়েই চলেছে। বায়ুদূষণে আজ সকালে বিশ্বের ১২৭ নগরীর মধ্যে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ সময় ১৮১ স্কোর নিয়ে বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা ৫ম অবস্থানে রয়েছে। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। তালিকায় প্রথম, দ্বিতীয় অবস্থানে থাকা দুটি শহরই ভারতের।
রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা ‘আইকিউএয়ার’ থেকে এ তথ্য নেওয়া হয়েছে।
আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ৫৫৯। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কোলকাতা, বায়ুর মানের স্কোর ২১১, তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২১১।
আগারগাঁও ও বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ
একই সঙ্গে ২০২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের কায়রো শহর। দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অপর শহরগুলোর বাতাসের মানের স্কোর ১৮০ থেকে ১৬০-এর মধ্যে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।






















