আগারগাঁও ও বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ
- আপডেট সময় : ০৯:৪৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি:সংগৃহীত
রাজধানীতে দুই স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে আগারগাঁওয়ের এডিবি ভবনের কাছে ও রাত ১১টা ১০ মিনিটে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বলেন, এডিবি ভবনের সামনের রাস্তায় হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশেই আমাদের পুলিশ ডিউটি করছিল। মোটরসাইকেলে এসে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
তিনি আরও বলেন, আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ থেকে মোটরসাইকেলে আগুন, অতঃপর…
এ বিষয়ে বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ গণমাধ্যমকে বলেন, রাতে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে।
তিনি আরও বলেন, আমরা জেনেছি দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

























