স্বজনদের আগেই টাকার বস্তা দিয়ে ভাগিয়ে দিয়েছে হাসিনা: এ্যানি
- আপডেট সময় : ০৮:০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগে বলেছে হাসিনা পালায় না, পরে পালিয়ে গেছেন। আওয়ামী লীগের সবাই পালিয়ে যায়নি। হাসিনা শুধু তার আত্মীয়-স্বজনকে আগেই পার করে দিয়েছে। হাসিনা আত্মীয়-স্বজন সবাইকে এমপি-মন্ত্রী বানিয়েছে। তাদের টাকার বস্তা নিয়ে হাসিনা আগেই ভাগিয়ে দিয়েছে। আওয়ামী লীগের অনেকে পালাতে পারেনি, অনেকে জেলে গেছে। তার এখনো দেশের বাহিরে বসে ষড়যন্ত্র করছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের গৌরিনগর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, একটা বড় রাজনৈতিক দলের নেত্রী শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে কেন। ভালো কাজ করে নাই। দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও দুঃশাসন করছে। ওই যে মুজিব বাহিনী, লাল বাহিনী, রক্ষী বাহিনীর স্টাইলে কাজগুলো করে মানুষকে শান্তি দেয়নি। মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করেছে। মানুষের ওপর হামলা করেছে, মানুষকে গুম-খুন করেছে। লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যার কারণে হাসিনা গণশত্রু, গ্রামের শত্রু এবং দেশের শত্রুতে পরিণত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান নিজাম উদ্দিন ভূঁইয়া, আবুল হাশেম, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।






















