ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচিতে নেমে আটক ছাত্রলীগ নেতা

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:২৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন সূত্রাপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি সিফাত হোসেন সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ। লকডাউন কর্মসূচি নিয়ে মাঠে নেমে গ্রেপ্তার হন তিনি। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে সন্দেহ জনকভাবে তকে আটক করে পুলিশ। পরে সূত্রাপুর থানা পুলিশের একটি টিম তাকে তল্লাশি করে গ্রেপ্তার করে।

তিনি নিষিদ্ধ সংগঠন সূত্রাপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ওই ছাত্রলীগ নেতা সূত্রাপুরের বানিয়া নগর এলাকার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, একজন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে মামলা আছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচিতে নেমে আটক ছাত্রলীগ নেতা

আপডেট সময় : ০৫:২৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫