সংবাদ শিরোনাম ::
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ ভারতে কতদিন থাকতে চান তা একান্তই শেখ হাসিনার সিদ্ধান্ত: জয়শঙ্কর খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান জামায়াত নেতাকে কোপালো নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী প্রশান্ত মহাসাগরের রহস্যময় গর্ত নিয়ে যা জানা গেলো  ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আ.লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু: তারেক রহমান ছিনতাইকারীর ছুরিকাঘাতে সরকারি চাকরিজীবী নিহত বাংলাদেশ সীমান্ত থেকে ছাগল চুরি করে নিয়ে গেল বিএসএফ বাংলাদেশ ও চীনকে সঙ্গে নিয়ে শক্তিশালী জোটের পরিকল্পনা পাকিস্তানের ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সংসদে ঢুকে পড়া গাধার ভিডিও, যা জানা গেল

ঘুরতে এসে নিখোঁজ বিমান বাহিনীর সাবেক নারী পাইলটের মরদেহ উদ্ধার

সুন্দরবন প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

মোংলায় সুন্দরবনে ঘুরতে এসে পশুর নদীতে বোট ডুবে নিখোঁজ আমেরিকা প্রবাসী রিয়ানা আবজালের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে নদীর জয়মনিরঘোলের সরকারি খাদ্য গুদাম জেটি এলাকার থেকে মরদেহটি উদ্ধার করে কোস্টগার্ড।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, ‘শনিবার ১৪ পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণে বের হয়। বোটটি দুপুর ১টার সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বোটের সহায়তায় ১৩ জন টুরিস্টকে জীবিত উদ্ধার করা হলেও একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বোটে থাকা এক ব্যক্তি বিষয়টি কোস্টগার্ডকে অবগত করেন।’

তিনি বলেন, ‘পরে কোস্টগার্ডের দুটি উদ্ধারকারী দল অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ পর্যটকের অনুসন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। তিনদিনের ধারাবাহিক অনুসন্ধানের পর সোমবার সকাল ৭টার দিকে মোংলার সাইলোর জেটি সংলগ্ন পশুর নদী থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।’

বাবা-মাসহ স্বজনের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন রিয়ানা আবজাল। তারা ঢাকার উত্তরার বাসিন্দা। বাবা পেশায় বিমান বাহিনীর ইঞ্জিনিয়ার। আর রিয়ানা বিমান বাহিনীর সাবেক পাইলট। স্বামীসহ বসবাস করতেন আমেরিকায়। গত মাসের মাঝামাঝি আমেরিকা থেকে ঢাকায় আসেন রিয়ানা। ২০২১ সালে রিয়ানার বিয়ে হয় আমেরিকা প্রবাসীর সঙ্গে। তাদের কোনো সন্তান ছিল না।

রিয়ানার বাবা আবুল কালাম আজাদ বলেন, ‘রিয়ানাকে কুমিল্লার লাঙ্গলকোটে শ্বশুরবাড়িতে দাফন করা হবে। এদিকে স্ত্রী নিখোঁজের খবর পাওয়ার পর রোববার রিয়ানার স্বামী তৌহিদুল ইসলাম ঢাকায় আসেন।’

নিউজটি শেয়ার করুন

ঘুরতে এসে নিখোঁজ বিমান বাহিনীর সাবেক নারী পাইলটের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৫০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫