সংবাদ শিরোনাম ::
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ ভারতে কতদিন থাকতে চান তা একান্তই শেখ হাসিনার সিদ্ধান্ত: জয়শঙ্কর খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান জামায়াত নেতাকে কোপালো নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী প্রশান্ত মহাসাগরের রহস্যময় গর্ত নিয়ে যা জানা গেলো  ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আ.লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু: তারেক রহমান ছিনতাইকারীর ছুরিকাঘাতে সরকারি চাকরিজীবী নিহত বাংলাদেশ সীমান্ত থেকে ছাগল চুরি করে নিয়ে গেল বিএসএফ বাংলাদেশ ও চীনকে সঙ্গে নিয়ে শক্তিশালী জোটের পরিকল্পনা পাকিস্তানের ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সংসদে ঢুকে পড়া গাধার ভিডিও, যা জানা গেল

জঙ্গল থেকে এসে বনরক্ষীকে নিয়ে গেল বাঘ, যা জানা গেলো

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর ভিডিও। সেখানে দেখা যায়, জঙ্গলের ধারে অতিথিনিবাসের সামনে বসে আছেন এক বনরক্ষী। হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি বিশাল বাঘ, মুহূর্তের মধ্যে বনরক্ষীর ঘাড়ে কামড় দিয়ে তাকে টেনে নিয়ে যায় জঙ্গলের গভীরে!

ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় তোলপাড় শুরু হয়। অনেকেই ঘটনাটি দেখে আতঙ্ক প্রকাশ করেন, আবার কেউ কেউ অবিশ্বাসও করেন। ভিডিওটি প্রথম পোস্ট করা হয় ‘হিম্মু’ নামের একটি এক্স (টুইটার) হ্যান্ডল থেকে। অল্প সময়েই তা লাখো মানুষ দেখে ফেলেন। লাইক, শেয়ার ও কমেন্টের বন্যা বয়ে যায়।

তবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হতেই সামনে আসে আসল সত্য। প্রাক্তন বনকর্তা সুশান্ত নন্দ নিজেই ভিডিওটি পুনরায় শেয়ার করে জানান, এটি একটি কৃত্রিম মেধা দ্বারা তৈরি ভুয়ো ভিডিও। বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি।

সুশান্ত নন্দ তার পোস্টে লেখেন, এটি সম্পূর্ণভাবে কৃত্রিম মেধার সাহায্যে তৈরি। বাঘ সাধারণত মানুষ ভক্ষক নয় এবং তারা কখনও খাবারের জন্য মানুষ শিকার করে না। বাঘকে সম্মান করুন। এমন বিভ্রান্তিকর ভিডিওর প্ররোচনায় পা দেবেন না।

তার এই ব্যাখ্যা প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে আবার শুরু হয় নতুন বিতর্ক। অনেকেই এ ধরনের বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার জন্য তীব্র সমালোচনা করেন। কেউ কেউ বিরক্তি প্রকাশ করে লিখেছেন, এখন এআই-তৈরি ভুয়ো ভিডিও দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছি।

বিশেষজ্ঞরা মনে করছেন, কৃত্রিম মেধার সাহায্যে এমন বাস্তবসম্মত ভিডিও তৈরি এখন খুব সহজ হয়ে গেছে। ফলে সত্য-মিথ্যা যাচাই না করেই এসব ভিডিও ভাইরাল হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াচ্ছে।

এবার ড. ইউনূসকে কথা বলায় সংযত থাকার আহ্বান ভারতের প্রতিরক্ষামন্ত্রীর
উল্লেখ্য, বন বিভাগের পক্ষ থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতা জারি করা হতে পারে যাতে মানুষ এ ধরনের বিভ্রান্তিকর কনটেন্টে বিশ্বাস না করে।

নিউজটি শেয়ার করুন

জঙ্গল থেকে এসে বনরক্ষীকে নিয়ে গেল বাঘ, যা জানা গেলো

আপডেট সময় : ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫