দিনে দুপুরে স্বর্ণের দোকানে ঢুকেই মরিচের গুঁড়া ছেটালেন নারী, এরপর যা ঘটল
- আপডেট সময় : ০৭:২১:৫০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি: সংগৃহীত
ভারতের গুজরাটে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা ক্রেতা সেজে স্বর্ণের দোকানে ঢুকে ডাকাতির চেষ্টা করেন এক নারী। তবে তার পরিকল্পনা সফল হয়নি, বরং বুদ্ধিমত্তা ও সাহসিকতায় সেই নারীকে পাকড়াও করে বেদম মারধর করেন দোকানদার।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখ ঢেকে দোকানে প্রবেশ করেন এক নারী। প্রথমে ক্রেতা সেজে শান্তভাবে দোকানির সঙ্গে কথা বলছিলেন তিনি। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ দোকানদারের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন।
তবে সৌভাগ্যক্রমে মরিচের গুঁড়া দোকানদারের চোখে না লাগায় তিনি দ্রুত পরিস্থিতি সামলে নেন এবং আত্মরক্ষায় পাল্টা প্রতিরোধ করেন। মুহূর্তের মধ্যে নারী ডাকাতকে ধরে বেদম মারধর করেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, মাত্র ২৫ সেকেন্ডে দোকানদার ওই নারীকে ২৫টি ঘুষি মারেন এবং তাকে দোকান থেকে টেনে বাইরে বের করে দেন।
পরে দোকানদার পুলিশের কাছে কোনো অভিযোগ জানাননি। তবে আহমেদাবাদ পুলিশ জানিয়েছে, তারা সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করছে। পাশাপাশি দোকানদারকে থানায় এসে অভিযোগ জানাতে দুই দফা যোগাযোগও করা হয়েছে।
আফ্রিকার সবচেয়ে শক্তিশালী নারী চিদো, জেনে নিন তার সম্পর্কে
পুলিশের ধারণা, ঘটনাটির পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


























