জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ জানালেন এনসিপি নেত্রী
- আপডেট সময় : ০৭:২০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ১৯০ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি: সংগৃহীত
বহুল প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষরিত হলেও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মূল শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই চুক্তিতে স্বাক্ষর করেনি এবং অনুষ্ঠানেও যোগ দেয়নি। এনসিপি-এর এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে তিনি একটি পোস্ট দেন।
পোস্টে এনসিপি-এর অবস্থান তুলে ধরে তাসনুভা জাবিন বলেন, আমরা টেবিলের এই পাশে, যে পাশে জনগণ, যে পাশে গণঅভিপ্রায়। আমরা হয়ত একা, কিন্তু আমরা ইতিহাসের সঠিক পাশে।
জুলাই সনদ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জনগণ থেকে ছিটকে গেছে: নাহিদ
তিনি সনদে স্বাক্ষর না করার পেছনে একাধিক ব্যর্থতার বিষয় তুলে ধরেন। তার ভাষ্যমতে, এই ব্যর্থতাগুলোর মধ্যে রয়েছে- ৫ আগস্টের পর ছাত্রদের বাইরে রেখে সবার সেনাবাহিনীতে যাওয়া, বিপ্লবী সরকার গঠন না করা, রাষ্ট্রপতিকে না সরানো, স্থানীয় সরকার নির্বাচন আগে না করা এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টি নিষিদ্ধের ক্ষেত্রে দায়সারা অজুহাত।
তাসনুভা জাবিন আরও অভিযোগ করেন, সামরিক-বেসামরিক আমলা, আদালত, গণমাধ্যম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসহ সর্বত্র পুরোনো বন্দোবস্তের শক্ত খুঁটি রয়ে গেছে। এছাড়া, ছাত্রনেতাদের বিরুদ্ধে নানা অভিযোগকে জাতীয় পর্যায়ে ট্রেন্ডিং করা এবং পতিত ফ্যাসিষ্টদের সব আক্রোশ নতুনদের ওপর রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এনসিপি কোনো গোপন সমীকরণে নেই এবং তারা স্বচ্ছতার সঙ্গে নীতিগত অবস্থান ধরে রেখেছে।



























