সংঘর্ষে আহত চবি প্রক্টর তানভীরের শারীরিক অবস্থার অবনতি
- আপডেট সময় : ০৯:০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ২৪০ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার ইসিজি রিপোর্টে অস্বাভাবিকতা ধরা পড়ায় আপাতত সব ধরনের চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তাকে পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর হায়দারসহ প্রশাসনের কয়েকজন শিক্ষক সংঘর্ষ নিরসনের উদ্দেশ্যে জোবরা গ্রামে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে নতুন করে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালীন প্রক্টর আহত হন এবং পরে জানা যায় তিনি সেখানে স্ট্রোক করেছেন।
উল্লেখ্য, অধ্যাপক তানভীর হায়দার এর আগেও একাধিকবার হার্ট অ্যাটাকের রোগী ছিলেন। সংঘর্ষের দিন ঘটনাস্থলেই তিনি স্ট্রোক করেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় দেরিতে ঢোকায় দারোয়ান এক ছাত্রীকে চড় মারায় গত শনিবার ও রোববার শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০-৫০০ শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়-সংলগ্ন জোবরা এলাকার ৯৮ জনের নামে ও অজ্ঞাতনামা এক হাজার জনের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।




























