ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশের এসআই প্রত্যাহার
- আপডেট সময় : ০৪:২৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ১৯৩ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশের এসআই প্রত্যাহার
চট্টগ্রামে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশের এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তার নাম শাহিন ভূঁইয়া। তিনি চট্টগ্রাম নগর পুলিশে চট্টগ্রাম আদালতে নারী ও শিশু শাখায় জিআরও হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (২২ আগস্ট) শাহিন ভূঁইয়াকে আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, ঘুষ গ্রহণের অভিযোগ ওঠায় এক এসআইকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।
৩২ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এসআই শাহিন আদালত ভবনের দ্বিতীয় তলায় নিজ কার্যালয়ে চেয়ারে বসে রয়েছেন। এ সময় এক আইনজীবী মানিব্যাগ বের করে তাকে টাকা দেন। এরপর তিনি টাকাগুলো গুনে নিজের কাছে রেখে দেন। ভিডিওটি গত ঈদুল আজহার আগের বলে জানা গেছে।




























