ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর
- আপডেট সময় : ০৭:২৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করা হয়েছে। এ নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে ডাকসুর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
তফসিল ঘোষণার পর জানানো হয়, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসুর ভোটগ্রহণ চলবে। এদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৩টা পর্যন্ত। এবার প্রথমবারের মতো হলের বাইরে ৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ সময় ডাকসুর অন্যান্য সব রিটার্নিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সবশেষ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী থেকে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রার্থী ও ভোটার হতে পারবেন। এর আগে, সবশেষ ডাকসু নির্বাচন হয় ২০১৯ সালে।




























