সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের
শিবচর (মাদারীপুর) প্রতিবেদক:
- আপডেট সময় : ০৬:০৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ২৭৭ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইমরান সিদ্দিক (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
রোববার (১৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান সিদ্দিক ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকার শুকুর শেখের ছেলে।
পুলিশ জানায়, রোববার দুপুরে ঢাকা থেকে বাড়ি মোটরসাইকেল নিয়ে বরিশালের উজিরপুরে বাড়ি ফিরছিল ইমরান। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জেলার শিবচরের বামনকান্দা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি মহাসড়কের পাশে রেলিংয়ের সঙ্গে সজোরে আঘাত লেগে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




























