গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই: আমান

সময়ের সন্ধানে প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা-২ আসনে দলটির মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আমান উল্লাহ আমান বলেন, গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের বিষয়ে অনেক বাধা সৃষ্টির চেষ্টা চলছে, তবে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না, নির্বাচন হবে।

উন্নতির দিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা: মিডিয়া উইং
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, স্লো পয়জনিংয়ের মাধ্যমে মেরে ফেলার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নিতে দেননি ফ্যাসিস্ট শেখ হাসিনা।

বিএনপির এই নেতা বলেন, যে লক্ষ্যে ডা. মিলন, জিহাদ ও নূর হোসেন রক্ত দিয়েছিলেন, গত ১৫ বছরে সে লক্ষ্য পূরণ হয়নি ।

নিউজটি শেয়ার করুন

গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই: আমান

আপডেট সময় : ০৫:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫