সংবাদ শিরোনাম ::
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ ভারতে কতদিন থাকতে চান তা একান্তই শেখ হাসিনার সিদ্ধান্ত: জয়শঙ্কর খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান জামায়াত নেতাকে কোপালো নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী প্রশান্ত মহাসাগরের রহস্যময় গর্ত নিয়ে যা জানা গেলো  ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আ.লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু: তারেক রহমান ছিনতাইকারীর ছুরিকাঘাতে সরকারি চাকরিজীবী নিহত বাংলাদেশ সীমান্ত থেকে ছাগল চুরি করে নিয়ে গেল বিএসএফ বাংলাদেশ ও চীনকে সঙ্গে নিয়ে শক্তিশালী জোটের পরিকল্পনা পাকিস্তানের ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সংসদে ঢুকে পড়া গাধার ভিডিও, যা জানা গেল

কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, অতঃপর…

কুমিল্লা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪২:০০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল করার অভিযোগে জেলাজুড়ে ৫০ জনকে আটক করা হয়েছে।শুক্রবার রাত থেকে শনিবার (১ নভেম্বর) দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলা পুলিশ।

কুমিল্লায় দেখা মিলল ১২ ফুট লম্বা অজগরের
পুলিশ জানায়, বিদেশে পলাতক কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টারসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা তাদের নিজ এলাকায় অর্থ পাঠিয়ে সরকার পতনের উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দিয়ে ঝটিকা মিছিল করাচ্ছিল। ক্ষেত্রবিশেষ জনপ্রতি ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হতো ৫০ সেকেন্ড স্থায়ী মিছিলের জন্য।

শুক্রবার সকালে নগরীর ঈদগাহসংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত সময়ের এ মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা তাদের পরিচয় গোপন রাখতে মুখঢাকা রুমাল বা মাস্ক ব্যবহার করেছিলেন।

পুলিশ আরও জানায়, অভিযানটি জেলার বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে পরিচালিত হয়েছে। জননিরাপত্তা রক্ষা ও বিশৃঙ্খলা প্রতিরোধে জেলা পুলিশ তৎপর রয়েছে এবং এ ধরনের কার্যক্রম বন্ধ করতে যথাযথ পদক্ষেপ অব্যাহত রাখা হবে।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, ‘রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। জননিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।’

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, অতঃপর…

আপডেট সময় : ০৭:৪২:০০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫