সংবাদ শিরোনাম ::
আবু সাঈদ হত্যা মামলা দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা দিলো বাংলাদেশ ব্যাংক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী   জিয়াউর রহমানকে নিয়ে গবেষণা অপ্রতুল, ইতিহাসের প্রতি অবিচার: ফখরুল  বেনজীর আহমেদকে দুবাই থেকে ফেরত আনা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে পালিয়ে বিয়ে করায় সন্তানকে হত্যা চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা আত্মসমর্পণ করছেন সংসদ সদস্য মুফতি আমির হামজা দুদকের মামলায় দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ

‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজকে গ্রেফতার করেছে সিআইডি।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ২২৭ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজকে গ্রেফতার!ছবি:সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে হুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজকে গ্রেফতার করেছে সিআইডি।

মঙ্গলবার (৭ মে) রাতে মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই ইমিগ্রেশন পুলিশ সোহেল সিরাজকে আটক করে মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে তুলে দেয়।

বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। ওই আগুনের ঘটনায় করা মামলায় সোহেল সিরাজসহ সাতজনকে গ্রেফতার করা হলো।

বুধবার (৮ মে) বিকেলে সিআইডির পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান সোহেল সিরাজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, “বেইলি রোডের আগুনের ঘটনায় করা মামলায় সোহেল সিরাজকে গ্রেফতার দেখানো হয়েছে।”

গেল ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের আটতলা ভবনে আগুন লাগে। ওই ভবনের দ্বিতীয় তলায় ছিল কাচ্চি ভাই রেস্টুরেন্ট। ভবনটির অন্যান্য তলায়ও ছিল অনেকগুলো খাবারের দোকান। ওই অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।

নিউজটি শেয়ার করুন

‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজকে গ্রেফতার করেছে সিআইডি।

আপডেট সময় : ০৮:৫৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪