বিএনপি পালিয়ে যাওয়ার দল নয়: ডা. জাহিদ
- আপডেট সময় : ০৬:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি :সংগৃহীত
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি নামক দলটি মুক্তিযোদ্ধাদের দল। এই দল জনগণের পাশে থাকতে চায়, অতীতে যেমন আপনাদের পাশে ছিলো আগামীতেও পাশে থাকবে।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে দিনাজপুরের বিরামপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটি ও উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন সদস্য বৃন্দের পরিচয় ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি উপজেলার বিভিন্ন স্থানে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করেন।
ডা. জাহিদ বলেন, বিএনপি মুক্তিযোদ্ধারের ভিতর থেকে গড়ে ওঠা একটি দল, শহীদ জিয়ার আদর্শের একটি দল এবং বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল। বিএনপি তাদের কার্যকলাপে প্রমাণ করেছে যে, বিএনপি জনগণের পাশে থাকা দল, বিএনপি জনগণকে রেখে পালিয়ে যাওয়ার দল না। পরিশেষে তিনি ধানের শীষে ভোট চান এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এ সময় উপজেলা, পৌর বিএনপির নেতাকর্মী এবং মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।





















