সুপারি সংগ্রহ করতে গাছে উঠলেন যুবক, অতঃপর…

ফেনী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি : সংগৃহীত

ফেনীতে সুপারি সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে নরেশ চন্দ্র দাস (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) ভোরে দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বৈঠারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ।

বিজ্ঞাপন
নিহত নরেশ চন্দ্র উপজেলার রাজাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মানিক মাস্টার বাড়ির বিনোদ চন্দ্র দাসের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে নরেশ চন্দ্র দাস আমু ভূইয়া হুজুরের মাজারের সুপারি বাগানে প্রবেশ করে গাছে ওঠেন। এ সময় পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরেশের বড় ভাই কার্তিক চন্দ্র দাস বলেন, ‌আমার ভাই নরেশ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। ভোরে চুপিচুপি বাড়ি থেকে বের হয়ে যায়। পরে খবর পাই সে সুপারি গাছ থেকে পড়ে মারা গেছে।

এ বিষয়ে দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সুপারি সংগ্রহ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুপারি সংগ্রহ করতে গাছে উঠলেন যুবক, অতঃপর…

আপডেট সময় : ০৭:৩৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫